রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মোহাম্মাদ নাসিম স্মরণে তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১, ৮:৩১ অপরাহ্ন

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সম্বনয়ক জাতীয় নেতা মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, জেলা পরিষদের সদস্য হোসনেআরা পারভীন লাভলী, অধ্যাপক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ সাবেক যুগ্নসম্পাদক শ্রী রজত ঘোষ, চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ ।

আলোচনা সভা শেষে মোহাম্মাদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল হাদি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর