সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাটোরে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১, ৬:২২ অপরাহ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে নাটোরে করোনার নমুনা সংগ্রহ বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৫ই জুন)বেলা ১১টায় নাটোর সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনার নমুনা বুথের শুভ উদ্বোধন করেন নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এ সময় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান জানান,এই স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধনের ফলে খুব সহজভাবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যাবে। এতে করে নমুনা সংগ্রহের পরিমানও বেড়ে যাবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,কোভিড-১৯ ভাইরাসের নমুনা দিতে এসে যাতে জনগণ সমস্যায় না পড়ে সেজন্য এই বুথ স্থাপন করা হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এই বুথ নির্মাণের সকল খরচ বহন করে।
শুধুমাত্র এই বুথ স্থাপন কার্যক্রমে সহযোগিতা করেছে নাটোর জেলা পুলিশ।

এদিকে,গত ২৪ ঘন্টায় নাটোরে সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়ে প্রায় ৪৫ ভাগে উঠে গেছে। আগের দিনে যা ছিল ২৯ ভাগ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর