রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১, ৯:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের বস্তা ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২ জুন) বিকেল ৫ টায় জেলা পাট কর্মকর্তাকে সাথে নিয়ে সলঙ্গা বাজারে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ ও তারানা আফরোজ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা ও পরবর্তীতে পাটের ব্যাগ ব্যবহারে সতর্ক করেন।জরিমানাকৃত ব্যবসায়ীরা হলো- দুলাল কুন্ডু ৫ হাজার টাকা,মামা ভাগ্নে ট্রেডার্স ১০ হাজার টাকা,মজনু সরকার ১ হাজার টাকা,সৈয়দ আলী ১ হাজার ৫০০ টাকা, জুয়েল মাহমুদ ১ হাজার টাকা,আব্দুর রাজ্জাক খাঁন ১ হাজার টাকা, ছবুর আহমেদ ও আব্দুল ওহাবকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ জানান,সবাই পাটের বস্তা ব্যবহার করবেন, প্লাস্টিকের বস্তা বা কেউ পলিথিন ব্যবহার করবেন না। এর পরবর্তীতে আপনাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা পাওয়া গেলে আরও বেশি করে জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর