রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জের কামারখন্দে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

মোঃ রোকনুজ্জামান সিরাজগঞ্জ (ভ্রাম্যমাণ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১, ৯:৪৭ অপরাহ্ন

আজ রোববার (৩০ মে) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈলে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন  উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বাস্তবায়ন করেছে সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর