রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১, ১০:০১ পূর্বাহ্ন

সাকিব আল হাসান মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, এটা যেন অসম্ভব! বরং বলা যায়, রেকর্ডের সঙ্গে বাংলাদেশি অলরাউন্ডারের যেন বিশাল সখ্যতা রয়েছে। জাতীয় দল হোক কিংবা ক্লাব, খেলতে নামলেই প্রায় প্রতিটি ম্যাচেই নতুন কোনো রেকর্ড গড়ছেন তিনি। আর এটাই যেন নিয়তি।

এই যেমন মিরপুরে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের কথাই ধরা যাক। ম্যাচটিতে সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ দুইটি উইকেট শিকার করেছেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বনে গেলেন তিনি। তার উইকেট সংখ্যা ২৬৯টি। সমান উইকেট নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। আর একটি উইকেট হলেই এককভাবে এই রেকর্ডের মালিক বনে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সমর্থকদের আশা, আগামী ম্যাচেই রেকর্ডটি হয়ে যাক।

 

মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

এই ম্যাচে আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান। এতদিন ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আকরামের দখলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১২২টি উইকেট শিকার করেছেন। এখন যৌথভাবে এই রেকর্ডটিতে ভাগ বসিয়েছেন সাকিবও। মিরপুর স্টেডিয়ামে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ১২২টি। আগামী ম্যাচেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর