শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৬ মে, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন

ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন তাহসান। জানিয়েছিলেন, ভক্তদের জন্য চমক অপেক্ষা করছে। একসঙ্গে একটি অনুষ্ঠানে এসে সত্যিই সবাইকে চমকে দিলেন তাহসান ও মিথিলা।

শনিবার রাতে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে আসেন তাহসান-মিথিলা। এই সময় নিজেদের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। পাশাপাশি তাদের বিষয়ে সবাইকে ইতিবাচক থাকার অনুরোধ করেন।

মিথিলা জানান, ভালো বিষয় প্রচার করতেই লাইভ শোয়ে অংশ নিয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আমরা খারাপ কিছু বলব না, খারাপ কিছু শুনবও না। আমাদের ভেতরে ইতিবাচক বিষয়ের চর্চা করা খুব দরকার।’

তাহসান উল্লেখ করেন, তার পোস্ট দেখে অনেকেই ইতিবাচক সাড়া দিলেও মিথিলাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এই গায়ক-অভিনেতার দাবি, বিচ্ছেদের ৫ বছর হলেও এখনো তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তাহসান বলেন, ‘আমরা দু’জন এক শোতে থাকা মানে একটা ইতিবাচক ভাবনা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয়া। এটা অবশ্যই বড় একটা চমক। আমরা দু’জনেই আলাদা, কিন্তু পাশাপাশি বসে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে পারছি। মতাদর্শ ভিন্ন হলেও যে একে অপরকে সম্মান করা যায়— এই বার্তাটাই দিতে চেয়েছি।’

এই বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করেন নাভেদ মাহবুব। অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি প্রশ্ন-উত্তরের খেলায় অংশ নেন তাহসান-মিথিলা।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর