রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

কোহলি আমার ছোটবেলার বন্ধুর মতো : শামি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৮ মে, ২০২১, ৪:৩৫ অপরাহ্ন

করোনায় বন্ধ হয়েছে আইপিএল। এই আসরের বাকি অংশ আদৌ শেষ হবে কি-না তার ঠিক নেই। তাই আইপিএল ভুলে সামনের মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এর মধ্যে দল ঘোষণা হয়ে গেছে। চোটমুক্ত হয়ে দলে ফিরেছেন মোহাম্মদ শামিসহ ভারতের ফাস্ট বোলার ত্রয়ী। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ১৬ উইকেট নিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শামি। শুধু শামি নন, ভারতের পুরো বোলিং লাইনআপই এখন বিশ্বের অন্যতম সেরা।

ইংল্যান্ড সফরেও ভারতের সবচেয়ে শক্তিশালী ফাস্ট বোলিং লাইন আপের দিকে সাফল্যের দিকে তাকিয়ে থাকবে পুরো দল। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অনেক সমালোচনা আছে। মাঠে তার আক্রমণাত্মক আচরণ অনেকেই পছন্দ করে না। তবে দলের বোলারদের, বিশেষত ফাস্ট বোলারদের সাফল্যের পেছনে অধিনায়ক বিরাট কোহলির দেওয়া স্বাধীনতা ও আত্মবিশ্বাসের ভূমিকা অসামান্য বলেই মনে করেন মোহাম্মদ শামি।

ক্রিকবাজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে হর্ষ ভোগলেকে শামি বলেন, ‘কোহলি বরাবরই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সে সব পরিস্থিতিতেই শুধু আমাকে নয়, সবাইকেই সাপোর্ট করে। কোনোদিনই নিজের দলের বোলারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। আমাদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগও দেয়। অধিনায়ক বলে তাকে কোনোদিন কিছু বলতে সংকোচ করতে হয়নি। সত্যি বলতে সে আমার খুব কাছের মানুষ, অনেকটা ছোট বেলার বন্ধুর মতো। বোলারদের সে যে স্বাধীনতা দেয়, তা আমার মনে হয় বোলার হিসাবে আমাদের আরো পরিণত হতে সাহায্য করেছে’।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর