রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীর বাঘুটিয়ায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

চৌহালী প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৬:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মুজিববর্ষে স্বাস্থ্য বিধি মেনে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় বিশেষ ভিজিএফ কর্মসুচির চাল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউপি কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এলাকার ৪৫জন জেলেকে ৮০কেজি করে বিনামুল্যে চাল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার (ট্যাক অফিসার)মোঃ মনোয়ার হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী, মৎস্য অফিসের আব্দুল্লাহ আল মাহিদ, ইউপি সদস্য আঃ ছাত্তার, আঃ মতিন,গ্রাম পুলিশসহ এলাকার ব্যক্তিবর্গ।

 

 

#আপন_ইসলাম

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর