মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

গৌরনদীতে অর্ধ ডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন ইয়াবাসহ গেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৫:৫১ অপরাহ্ন

বরিশালের গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ও প্রতারনার অর্ধ ডজন মামলার আসামি মাদক বিক্রেতা গৌরনদীর বেদে পল্লীর স্বপন হাওলাদারকে (৫০) ৫২পিস ইয়াবাসহ গেফতার করেছে মডেল থানা পুলিশ।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সর্দার মাদক সস্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ঘটনায় ওই রাতেই থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে স্বপনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান আরো জানান, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

 

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর