শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

করোনার ‘ছোবলে’ এবার আক্রান্ত মিঠুন চক্রবর্তী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১২:১৫ অপরাহ্ন

ভারতে একের পর এক তারকা মুখ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম।

হিন্দুস্তানটাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার শুরু হয়েছে চিকিৎসা।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস,সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর বছর বয়সী এই অভিনেতা।

রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।

সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে।মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর