রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় কৃষক গ্রুপকে বিনামূল্যে দেওয়া  ব্রি-৮১ ধান কাটা শুরু 

মোঃ আমিনুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার উপজেলা কৃষি বিভাগ থেকে ক্ষুদ্র কৃষক গ্রুপকে বিনামূল্যে দেওয়া বোরো ধানের নতুন জাত ব্রি- ৮১ ধান কৃষকেরা কাটতে শুরু করেছেন।

উপজেলা কৃষি বিভাগের কর্মকতাগণ সরেজমিনে মাঠে উপস্থিত হয়ে কৃষকদের ধান কাটা দেখেন। উপজেলার কয়ড়া ইউনিয়নের মিনারপাড়া গ্রামের ১৫ জন কৃষক নিয়ে ক্ষুদ্র কৃষক গ্রপ( এস এম ই) গঠন করা হয়েছে । এদের মধ্যে ৫ জন নারী কৃষক রয়েছে । বোরো ধান নতুন জাত ব্রি-৮১ বীজ এদেরকে বিনামূল্যে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বেলা এগারােটার দিকে মিনারপাড়া মাঠে উপস্থিত হয়ে ধান কাটা দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসওয়াদ বিন খলিল রাহাত, উপ সহকারী কৃষি কর্মকতা গোলাম মোহাম্মদ , সদরুল আলম , সরোয়ার হোসেন প্রমুখ ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর