রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জ তাড়াশ কাজীপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। প্রেমিক মারুফ স্থানীয় হাই স্কুলের শিক্ষক। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত শিক্ষকের সঙ্গে একই গ্রামের এক কলেজ ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ এপ্রিল গভীর রাতে ওই শিক্ষক কলেজ ছাত্রীর বাড়িতে গেলে প্রতিবেশিরা তাকে আটকে রাখে এবং তার বাবাকে খবর দেয়।

এ ঘটনায় দুজনের বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বাবা ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। এ প্রতিশ্রুতি মোতাবেক বিয়ে না দেয়ায় শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে ওই কলেজ ছাত্রী এ অনশন শুরু করে।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলে এ ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর