বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে গৌরনদী ও কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় উভয় পক্ষ পৃথক ভাবে অভিযোগ দাখিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে খাঞ্জাপুর গ্রামের সেলিম সরদার তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে যায়। এসময় প্রতিপক্ষ আজাহার হাওলাদার (৬০) বাঁধা দিলে তাকে সেলিম সরদারের লোকজন মারধর করে। এ খবর পেয়ে আজাহার হাওলাদারের লোকজন এসে পাল্টা হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আজাহার হাওলাদার (৬০), তার মেয়ে পারভীন বেগম (২৮), ভাইর স্ত্রী শিল্পী বেগম (২৬), পুত্র আবিত হাওলাদার, মাসুদ হাওলাদার ও সেলিম সরদারসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আজাহার হাওলাদার তার কন্যা ও ভাইর স্ত্রীকে গৌরনদী ও সেলিম সরদারসহ তার পক্ষের অপর ২জনকে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর