রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

লকডাউনে ফাঁকা সলঙ্গার হাটিকুমরুল রোড গোলচত্বর

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৪:৪৬ অপরাহ্ন

করোনায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন গতকাল বৃহ:বার  ফাঁকা ছিল সলঙ্গার হাটিকুমরুল রোড গোল চত্বর। সরকার ঘোষিত কঠোর লকডাউনে গত ২ দিন ধরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ রোড। মহাড়কের পার্শ্বরাস্তায় কিছু রিকশা, ভ্যান, আর মহাসড়কে ভাড়াটিয়া মোটর সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক আর লকডাউনের আওতাবহির্ভুত কিছু পরিবহন চলছে। হাটিকুমরুল রোড গোল চত্বর সহ হাটিকুমরুল হাইওয়ে পুলিশের আওতাভুক্ত মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে কঠোর অবস্থানে দেখা গেছে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যদের। আবার হাটিকুমরুল রোড গোলচত্বরে বাঁশের বেরিকেট দিয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করা হচ্ছে এ সব যানবাহনে। চেকপোস্টে লকডাউনে বের হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থাকলে যেতে দিচ্ছে, আর কাগজ পত্র/ মুভমেন্ট পাশ না থাকলে উল্টো ফিরিয়ে দিতে দেখা গেছে কিছু কিছু যানবাহনকে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, একদিকে কঠোর লকডাউন ঘোষণা অন্যদিকে শুরু হয়েছে মাহে রমজান। তাই বৃহ:বার রাস্তায় গাড়ি ছিল খুবই কম। শুধুমাত্র কিছু পণ্যবাহী গাড়ি আর ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করছে। তাই কঠোর লকডাউন মেনে চলতে আমরা পুলিশ সদস্যরা সর্বদা দায়িত্ব পালন করছি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর