বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

হরিপুরে মাদক আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্ৰেফতার

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১০:৪১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার চিহিৃত মাদক ব্যবসায়ী জি.আর নং-৯০/১৮, (এসটি-৪৯৪/১৮) এর যাবজ্জীবন সাঁজা গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মফিজুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করেছে হরিপুর থানা পুলিশ, সে উপজেলার সদর ইউনিয়নের বশালগাঁও গ্রামের মৃত কিসমত আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ২০১৮ সালে মাদক’সহ মফিজুলকে আটকের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানায় তার নামে মামলা করা হয়। ঠাকুরগাঁওয়ের সিনিয়র দায়রা জর্জ ২০১৯ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মফিজুল কে ২০ হাজার টাকা’সহ যাবজ্জীবন রায় প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব এর নির্দেশনায় হরিপুর থানা পুলিশের অভিযানিক দল আজ ১১ই এপ্রিল রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বশালগাঁও এলাকা হইতে তাকে আটক করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর