বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

গৌরনদীতে জাটকা ইলিশ বিক্রির অপরাধে জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৪:৫৩ অপরাহ্ন

বরিশালের গৌরনদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রির অপরাধে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি জাটকা জব্দ করেন।
রোববার সকালে উপজেলার বাটাজোর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহাগ সরদারকে এ জরিমানা আদায় করে লিখিত মুসলেকা নেঢ আদালত এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল বাসার, ফিল্ড এসিস্ট্যান্ট বিকাশ কুমার নাগ উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর