বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

গৌরনদীতে অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ৫:৩১ অপরাহ্ন

কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ ঘন্টার মধ্যে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্বদানকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বার্থী কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্রীকে অপহরনের ঘটনায় শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র সাকিল হাওলাদারকে একমাত্র আসামী করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী সাকিলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, শনিবার সকালে ছাত্রী ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর