রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ার সলপ ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য উপকরণাদি বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৬:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার সলপ ইউনিয়নের দেড়’শ জন উপকারভোগীর মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে কোভিড-১৯ মোকাবেলা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য উপকরনাদি বিতরণ করা হয়েছে। বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি-৩ এর অর্থয়ানে স্বাস্থ্য উপকরনাদি হাত ধোয়া সাবান, ব্লিচিং পাউডার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর