রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ার সলপে সড়ক নির্মাণ হচ্ছে ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীদের অর্থের যোগানে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নে গ্রামীণ প্রায় সোয়া এক কিলোমিটার সড়ক ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীদের অর্থের যোগানে নির্মাণ করা হচ্ছে আজ বুধবার সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীবাড়ী ব্রীজ থেকে মোহনপুর গ্রামমুখী প্রায় সোয়া এক কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যায় হবে। এর অর্ধেক অর্থ তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন। বাকী অর্থের যোগান শ্রীবাড়ী ও মোহনপুর গ্রামবাসীরা দিচ্ছেন। সকালে সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মশিউর রহমান স্বপন, ইউনিয়ন ছাত্র লীগের শাহীন রেজা প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর