রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় ঢিলেঢালা ভাবে চলছে লক ডাউন

কে,এম আল আমিন :
আপডেট সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ১০:০৩ অপরাহ্ন

মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার সাত দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গাতেও লক ডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) চলছে ঢিলেঢালা লক ডাউন। তবে মুখে লকডাউন বলা হলেও তেমন ভাবে মানছে না জনগণ। যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও সড়কে ট্রাকে যাত্রী আর ব্যক্তিগত গাড়ির চাপ চোখে পড়ার মতো। হাটিকুমরুল রোড গোল চত্বরে হাইওয়ে পুলিশকে রাস্তায় সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। গণ পরিবহন বন্ধ থাকলেও হাটিকুমরুল রোড গোল চত্বরে যাত্রীদের নানা অযুহাতে চলাচল করতে দেখা গেছে। এমন কি হাটিকুমরুল রোড, সাহেবগঞ্জ,ঘুড়কা,ভুইয়াগাতী,পাঁচলিয়া,হরিনচড়া,দবিরগঞ্জ সহ বিভিন্ন স্থানে খোলা ছিল হোটেল রেস্তোরা। অনেকে আবার নির্দিধায় খুলে রেখেছিল দোকান পাটও।সোমবার সাপ্তাহিক সলঙ্গার হাটও চলছে আগের মতই। তবে লক ডাউন দেওয়ার কারনে আগের তুলনায় সকল প্রকার যান চলাচল ছিল কম।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর