রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

নিমগাছি হাইস্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কে,এম আল আমিন :
আপডেট সময়: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১০:১২ অপরাহ্ন

গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিমগাছি হাইস্কুলের একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় স্কুল মাঠের দক্ষিন পাশে কাজের শুভ সুচনা করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। শেষে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ আমিনুল ইসলাম। স্কুল মাঠে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্না, তাড়াশের মাধাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও পৌষার আদিবাসী হাই স্কুলের প্রতিষ্ঠাতা সাধন কুমার কর, স্কুলের শিক্ষক মাওলানা শরীফুল ইসলামের পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র কুমার দাসের গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রবীন শিক্ষাবিদ খ ম তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক বদিউজ্জামান বিএসসি, সহকারী শিক্ষক আব্দুল হাদী তালুকদার, জহুরুল হক, নিমগাছি কলেজের প্রফেসর সঞ্জীব কুমার মাহাতো, নিমগাছি বনিক সমিতির সভাপতি হাজী আমিনুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের প্রবীন সাংবাদিক স ম আব্দুস সাত্তার, নিমগাছি প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন বকুল, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ভজন চন্দ্র শীল, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুলাল রজক, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তারিকুল ইসলাম মুকুল প্রমূখ। এছাড়া বিপুল সংখ্যক ছাত্র – ছাত্রীও উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, স্কুলের শিক্ষক খোন্দকার ইউনুস রবিন। এর আগে করোনা কালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য জেলা পরিষদ প্রদত্ত বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার স্কুলে প্রদান করেন ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর