বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সন্ত্রাসী হামলায় শিকার শিক্ষকের বাড়িতে হামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১২:২৩ অপরাহ্ন

চাঁদার দাবিতে প্রধানশিক্ষকের ওপর চিহ্নিত সন্ত্রাসীদের অর্তকিত হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
হামলার ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের বাসিন্দা প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন খানের বাড়িতে। সোমবার সকালে প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাতে তার ওপর হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে একই এলাকার দুর্ধর্ষ সর্বহারা নেতা ক্রসফায়ারে নিহত কালাম সরদারের ভাই হামলাকারী পারভেজ সরদার ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রবিবার দিবাগত রাতে তার (দেলোয়ার) বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
সূত্রমতে, সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন খান মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর