রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

ম্যানসিটি ছাড়ছেন আগুয়েরো

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১২:২৯ অপরাহ্ন

ম্যানসিটির সঙ্গে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হচ্ছে। আগুয়েরো জানিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করতে চান না। এর মধ্য দিয়ে সিটির সঙ্গে তার ১০ বছরের সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে।

তার ম্যানসিটি ছাড়ার বিষয়ে চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেছেন, ‘গেল ১০ বছরে ম্যানসিটির জন্য আগুয়েরোর অবদান পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। যারা ম্যানসিটিকে ভালোবাসেন কিংবা যারা ফুটবল ভালোবাসেন তাদের স্মৃতিতে চিরসবুজ হয়ে থাকবেন কিংবদন্তিতুল্য আগুয়েরো।’

আগুয়েরো ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগ দিয়েছিলেন ম্যানসিটিতে। গেল ১০ বছর স্কাই ব্লুজদের হয়ে তিনি ৩৮৪ ম্যাচ খেলেছেন।

গোল করেছেন রেকর্ড ২৫৭টি। সাম্প্রতিক সময়ে ম্যানসিটির পুনর্জাগরণের অন্যতম সারথি ছিলেন আগুয়েরো। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অন্তিম মুহূর্তে করা তার গোলে ভর করে ৪৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল সিটি।

এরপর আগুয়েরো ম্যানসিটিকে আরো ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা, ১টি এফএ কাপ ও ৫টি লিগ কাপ জিতিয়েছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর