বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আটঘরিয়ায় বিনাচাষে রসুন আবাদে কৃষকের মুখে হাসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৮:১০ অপরাহ্ন

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) ঃ
পাবনার আটঘরিয়া উপজেলায় বিনাচাষে রসুন আবাদে কৃষকের মুখে হাসির ঝিলিক। মাঠ জুড়ে রয়েছে রসুন আর রসুন। শোভা পাচ্ছে রসুন যা মন জড়িয়ে দিচ্ছে কৃষকের। তবে এখন তা রীতিমত রসুন তুলতে দিনরাত পরিশ্রম করছেন চাষিরা। এউপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২০১৯-২০অর্থ বছরে রসুন আবাদ হয়েছে ১ হাজার ৫শ ৮৫ হেক্টর জমিতে। এবং পেয়াজ আবাদ হয়েছে ১ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে। এবং ২০২১ অর্থ বছরে ১৭৮৫ হেক্টর জমিতে রসুন ও পেয়াজ ১৯৯০ হেক্টর আবাদ করা হয়েছে। কন্দ জাতের পেয়াজ (মুড়িকাটা) আবাদ হয়েছে ৪৫০হেক্টর জমিতে। তবে কৃষকেরা ইতালী জাতের রসুন বেশি আবাদ করছে

রসুর চাষী কৃষক শফিকুল ইসলামের সাথে কথা হয় তিনি জানান, গতবারের মতো এবারও তিনি ৬০ শতাংশ জমিতে রসুন চাষ করেছেন। বিঘা প্রতি তিনি ৪০ থেকে ৪৫ মন মতো রসুন পাচ্ছে তিনি। ভালো টাকা লাভ হবে বলে মনে করছেন তিনি। তিনি আরও জানান, বর্তমানে বাজারে ১৫শ থেকে ১৬শ টাকায় বিক্রি হচ্ছে। যে কোন ফসলের তুলনায় রসুন আবাদ লাভজনক।

গোড়রী ও একদন্ত হাটে পেয়াজ ও রসুন কিনতে আসা বেপারী আব্দুল জলিল হোসেন, মোক্তার হোসেন, ও গোলাজার আলী জানান,তার মতো বেশ কয়েকজন বেপারী দেশের বিভিন্ন স্থানে পেয়াজ ও রসুন পাইকারি কিনে পাঠিয়ে দিয়ে থাকনে। তারা কৃষকের কাছ থেকে সরাসরি নগদে পেয়াজ ও রসুন কিনে থাকেন।

আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রোখসানা কামরুনাহার জানান, রসুন উপজেলার কৃষকের কাছে খুবই লাভজনক মসলা জাতীয় ফসল। পেয়াজ ও রসুন অন্য ফসলের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকের পাশে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর