রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নির্মিত হবে সিনেমা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১০:০১ পূর্বাহ্ন

তারকাদের বায়োপিক নতুন কিছু নয়। নানা অঙ্গনের অনেক তারকার জীবনই উঠে এসেছে সিনেমার পর্দায়।আর জীবনের গল্পটা যদি হয় ক্রিকেট তারকার তবে এই উপমহাদেশে দর্শকের অভাব হয় না। সেই প্রমাণ দেয় ভারতের আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকের সাফল্য।

তবে এবার আর বিদেশি নয়, সিনেমায় দেখার সুযোগ আসছে নিজ দেশের তারকা ক্রিকেটারের জীবনী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নির্মিত হবে সিনেমা। সাকিব নিজেই এই তথ্য জানিয়েছেন।

শনিবার (২০ মার্চ) রাতে এক ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার বায়োপিকের ব্যাপারে কথা বলেন। শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব।

তিনি বলেন, ‘বেশ অনেকদূর এগিয়েছিল সিনেমাটির আলোচনা। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

‘তবে পরিস্থিতি ঠিক হলে আশা করি আবার সেই জায়গা থেকে কাজটি শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্সাক্ট আপডেট কি আমি জানিনা, তবে আই উইল ফাইন্ড আউট দ্যাট’- যোগ করেন সাকিব।

তবে ছবির পরিচালক, শিল্পী বিষয়ে কিছুই জানাননি তিনি।

এদিকে প্রিয় তারকার বায়োপিক নির্মিত হবে এ খবর প্রকাশ্যে আসতেই উন্মাদনা দেখা যাচ্ছে সাকিব ভক্তদের মধ্যে। ধারণা করা হচ্ছে এই সিনেমাটি বেশ সুপারহিট হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর