রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গা থানা পুলিশের মাস্ক বিতরণ

কে,এম আল আমিন :
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১০:১৩ অপরাহ্ন

“মাস্ক পরার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সলঙ্গায় মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করেছেন সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে সলঙ্গা থানা সদরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে জনসাধারনের মাঝে তিনি বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেন। এ সময় তিনি বলেন, সবাইকে মাস্ক পরার অভ্যাস তৈরি করতে পারলেই কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমন থেকে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

আপনারা ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসুচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ওসি আব্দুল কাদের জিলানী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ কনস্টেবলদের নিয়ে এ প্রচারাভিযান কাজ শুরু করেন। থানা গেট, মাদ্রাসা মোড়,স্লুইচ গেইট মোড়,কলেজ মোড় সহ বাজারের বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের মাঝে তিনি এই মাস্ক বিতরণ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর