শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যু বার্ষিকী শুক্রবার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ২:৫৭ অপরাহ্ন

’৫২র সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, শুক্রবার সকালে গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিনভর কোরআনখানী, লাখেরাজ কসবা এতিমখানায় মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও ঢাকার ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মরহুমের জিবনী নিয়ে ও ধানমন্ডি ভাষা আন্দোলন যাদুঘর ও গবেষণা কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারাবরণ করেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কর্তৃক উর্দুকে পাকিস্তানে একামাত্র রাষ্ট্রভাষার ঘোষণা দিয়ে পল্টন ময়দানে বক্তব্যে রাখার পর নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওইসভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক করা হয়। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর