রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৪:০২ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১৭ মার্চ) সূর্যদয়ের সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারে সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক রজত ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনেআরা পারভীন লাভলী ও তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শায়লা পারভীন সহ আরো অনেকেই।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর