বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ, ২০ বছর ধরে পরিত্যক্ত ভবনেই জীবনযাপন আনোয়ারের ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন ফিডের কর্মশালা

প্রথমবারের মতো ফুটবলে অংশ নিতে যাচ্ছে বরিশালের নারীরা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

প্রথমবারের মতো জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছেন বরিশালের নারী খেলোয়াড়রা। ওমেন্স লিগে ‘কীর্তনখোলা এফসি’র ব্যানারে খেলবেন বরিশালের নারী ফুটবলাররা। লিগে অংশ নিতে তারা যথাযথ প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, এবারের ওমেন্স লিগে অংশগ্রহণের জন্য ১৬টি দল আবেদন করেছে। এ তালিকায় বরিশাল বিভাগের কীর্তনখোলা এফসিও রয়েছে। কীর্তনখোলা এফসি ক্লাবের সভাপতি ডা. মো. ফরিদ হোসেন বলেন, আমরা দল প্রস্তুত করে অনুশীলন শুরু করে দিয়েছি। ইতোমধ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা বরিশাল থেকে একটি টিমের চিঠি পেয়েছি। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে কীর্তনখোলা এফসির পথচলা শুরু হয়। বিগত দিনে সীমিত পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি। ওমেন্স লিগের মধ্যদিয়ে বড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বরিশালের এ ক্লাবটি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর