শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত কাজী হায়াৎ দম্পতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৭:৩২ অপরাহ্ন

পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দুই জনই বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ নিজেই। তিনি বলেছেন, ‘কয়েকদিন আগে হঠাৎ আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু তিনদিন ধরে জ্বর না যাওয়ায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই।’

তিনি বলেন, ‘আমরা দুই জনই গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলাম।’

এখন হালকা জ্বর ছাড়া তাদের দুই জনের আর কোনো শারীরিক জটিলতা নেই বলে তিনি জানিয়েছেন।

দুই জনের সুস্থতার জন্য দোয়া চেয়ে এই চলচ্চিত্র পরিচালক আরও জানান, ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার, ১০টি রিং পরানো। তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো। তার ডায়াবেটিস আছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর