রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে জমে উঠেছে খিরার আড়ৎ

মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান)প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠেছে খিরার আড়ৎ। এ বছর খিরার ফলন খুবই ভালো হয়েছে। ভালো ফলন হলেও উৎপাদনের পরিমাণ কম এ অঞ্চলে। খিরার চাহিদা বেশি হওয়ায় কৃষকরা পাইকারি বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন । ভাল দাম পেয়ে তারা বেজায় খুশি ।
গত বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে খিরার আড়তে গিয়ে দেখা যায়, খিরা কমপক্ষে ৬০০ থেকে ৭০০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩৫২ হেক্টর জমিতে খিরা চাষ করা হয়েছে। এর মধ্যে খিরার সবচেয়ে বেশি চাষ করা হয়েছে বারুহাস ইউনিয়নে। তালম ইউনিয়নের পাড়িল গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন বলেন, প্রতি ১০ শতাংশ (১ কাঠা) জমিতে খিরা আবাদ করতে সার-কীটনাশক ও শ্রমিকসহ ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর প্রচ- শীত থাকার পরও খিরার ফলন অনেক ভালো হয়েছে। হাট-বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে এবং আড়তে প্রতি বস্তা সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। রাজধানীর যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা প্রতিদনই এসব খিরা কিনে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, ‘খিরা’ একটি উপাদেয় সবজি। গুল্মজাতীয় সবজির মধ্যে শসার মতো খিরাই একমাত্র কাঁচা খাওয়ার উপযোগী। ‘খিরা’ সালাদের উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। গরমে পানির তৃৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের চর্বি কমাতেও সহায়ক ‘খিরা’। বাজারে দেশীয় উফশী ও হাইব্রিড দুই জাতের খিরা চাষ হয়ে থাকে। অল্প সময়ে স্বল্প বিনিয়োগে অধিক লাভ করা যায়। তাই খিরা চাষে কৃষকদের আগ্রহ বেশি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর