রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ মার্চ, ২০২১, ৫:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে ১সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত গৃহবধূ জেসমিন আক্তার (২২)খালকুলা গ্রামের আনোয়ারের ইসলামের স্ত্রী ।শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এস আই মাজেদুর রহমান ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকমোড় এলাকার সুলতান মাহমুদের মেয়ে জেসমিন আক্তারের সাথে তাড়াশ উপজেলার খালকুলা গ্রামের আনোয়ার হোসেনের (২৬) এর ১০ বছর পূর্বে বিয়ে হয়। নিহতের বাবা সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন,বিয়ের সময় মেয়ের সূখের কথা ভেবে মেয়ের বাবা নগদ অর্থ, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার যৌতুক প্রদান করেন। তারপরও যৌতুক লোভী স্বামী আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন ফের ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে প্রায় তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।এরই ধারাবাহিকতায় শনিবার রাতে যৌতুকের দাবীতে বেধরক মারপিট করে।

এ ঘটনায় তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ জেসমিনের বিষয়টি মিটমাট করতে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে সালিশী বৈঠক চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর