রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

জাতিসংঘের সুপারিশ প্রাপ্তিতে চৌহালীতে আনন্দ উদযাপন

মাহমুদুল হাসান,চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ মার্চ, ২০২১, ৫:২৯ অপরাহ্ন

বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী থানার আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে বিকাল ৩ ঘটিকায় অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে কোরআন তেলায়াত, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে ১০ টায় চৌহালী সরকারি কলেজ হল রুমে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি, রচনা, উপস্থিত বক্তব্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, চৌহালী সরকারি কলেজের অধ্য¶ মোঃ আঃ মান্নান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের মোঃ আব্দুর রউফ দুলাল, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা আ.লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, এসআই রেজাউল করিম, এসআই ফারুক আহমেদ, এসআই সাইফুল ইসলাম সহ অন্যান্য অফিসার বৃন্দ ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান প্রমূখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর