সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম ,উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১২:২৭ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সংসদের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমাম,রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস, মোঃ মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, এ্যাড.জাহিদ হোসেন, এ্যাড.আব্দুল আলিম মিয়া জুয়েল প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর