সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

কে,এম আল আমিন :
আপডেট সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ১২:১৪ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সলঙ্গায় ৭ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। রবিবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে এই বই মেলার শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সলঙ্গার একটি পুরাতন সংগঠন “স্বপ্ন ঘুড়ি” এই বই মেলার আয়োজন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশিদ বিএ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো,সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী, নুর হোসেন ভুলু,রিয়াদুল ইসলাম ফরিদ,রুবেল,আকতার,রাসেল,বাবু,নিপেন,ফারুক,মমিন,আল আমিন সহ অনেকে। মেলায় সিরাজগঞ্জের বিভিন্ন থানার কবি,সাহিত্যিকদের বই সহ দেশের খ্যাতিমান লেখকদের বই স্টলে স্থান পায়। দীর্ঘ এক বছরে করোনা কালীন সময়ে কোন বড় ধরনের অনুষ্ঠানে কেউ অংশ গ্রহন করতে না পারায় এবারের এই বইমেলাকে ঘিরে সলঙ্গায় শিশু,কিশোর, তরুণ-তরুণী সহ নানা বয়সী পাঠকের পদচারণা লক্ষ্য করা যায়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর