সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ডাকাত ধরে পুরস্কার দিলেন তিন গ্রাম পুলিশকে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৯:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাত জেগে পাহারা দিয়ে ডাকাত ধরার জন্য ৩ গ্রাম পুলিশকে পুরস্কৃত করলো উল্লাপাড়া উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ তার কক্ষে এদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্ত গ্রাম পুলিশরা হলেন, সলংগা ইউনিয়নের আঙ্গারু গ্রামের নুরুল ইসলাম, রাজেন্দ্রনাথ ও গোবিন্দ চন্দ্র দাশ।

গত ১৪ ফেব্রুয়ারি উল্লিখিত গ্রাম পুলিশেরা সলংগা এলাকায় রাতে পাহারা দেবার সময় জীবনে ঝুঁকি নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১ জনকে ধরে সলঙ্গা থানা পুলিশে সোপর্দ করেন। ৬/৭ জন ডাকাত ওইদিন রাত ২টার দিকে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। গ্রাম পুলিশের আক্রমনে ঘটনাস্থল থেকে বাকীরা পালিয়ে যায়।

পরদিন পুলিশ ডাকাত দলের আরও ৪ জনকে গ্রেফতার করে। পুরস্কার দেবার সময় ইউএনও গ্রাম পুলিশদের সাহসিকতার প্রশংসা করে তাদেরকে ধন্যবাদ জনান।

এ সময় উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মো¯—ফা, শি¶ক ইউসুফ আলী মন্টু উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর