শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

১০ বছরের ছোট স্বামীকে ‘বুড়ো’ বলে ডাকেন প্রিয়াংকা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৭:০২ অপরাহ্ন

দু’বছর হয়ে গেল প্রিয়াংকা-নিকের বিয়ের। তাদের দৈনন্দিন দাম্পত্য জীবন ও প্রেম-পীরিতির নিদর্শন নেটমাধ্যমে জ্বল জ্বল করে। আন্তর্জাতিক হোক বা জাতীয়, একাধিক সংবাদমাধ্যমে প্রিয়াংকা চোপড়া তাদের প্রেম নিয়ে কথা বলেছেন। এবারের কথোপকথনে বেরিয়ে এল মজাদার তথ্য। ২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তার স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা জোনাস ‘ওল্ড ম্যান জোনাস’ অর্থাৎ ‘বুড়ো লোক’ বলে ডাকেন। এমনি এমনি না, এর পিছনে কারণও রয়েছে। খোলাসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গলফ খেলেন, সিগার খান, আরও কত কী।

যেন কোন যুগে জন্মেছেন তিনি! একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু’টি মাত্র অভ্যাস তার রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে। তাই হয়তো বলা হয়, বয়স তো সংখ্যা মাত্র। ওই দিয়ে অভ্যাস, ধ্যান ধারণা বিচার করা যায় না।
সম্প্রতি প্রিয়াংকার দু’টি ছবি মুক্তি পেল। ‘উই ক্যান বি হিরোস’ এবং ‘দ্য হোয়াইট টাইগার।’ এ ছাড়াও নিজের বইয়ের প্রচারে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর