শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন পর্নো তারকা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে বহুবার নারী কেলেঙ্কারির বহু অভিযোগ উঠেছে। অনেক নারীই ট্রাম্পের সঙ্গে প্রেম-যৌন সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তালিকায় আছে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের নাম।

সেসব নিয়ে বিশ্ব মিডিয়ায় কম তোলপাড় হয়নি। সবকিছুকে থোড়াই কেয়ার করে ট্রাম্প চলছেন বরাবরই তার মতো।

সম্প্রতি আবারও ট্রাম্পের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাফ জানিয়েছেন এ পর্নো তারকা।

এর আগে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী বলে দাবি করেন স্টর্মি। সোমবার (৭ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন তিনি।

স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‌‘২০০৬ সালে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা তার কাছে ভীষণই তিক্ত। ২০১৬ পর এদিন ফের একবার সে বিষয়ে কথা বলেন স্টর্মি। তার ভাষ্যে, ‘আমার জীবনে ওই ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।’

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় মুখ খুলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ওই সময় নিজের বই ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছেন মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প না কি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি। বইতে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌনতায় কোনো সুখই হয়নি তার।

ভবিষ্যতে তিনি আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছেন পর্নো তারকা স্টর্মি।

এর আগে ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন, গল্ফ প্রতিযোগিতায়-ই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয় তার। সেদিন লাল রঙের টুপি পরেছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গল্ফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউসে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই না কি তিনি ট্রাম্পের সঙ্গে ‘যৌনতা’য় লিপ্ত হন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর