সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে পরিত্যাক্ত জায়গায় মিললো যুবকের লাশ 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৩:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত জায়গা থেকে আরিফ (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরের পাড়ে বিদ্যুতের তার পেছানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্বার করা হয়।
মৃত আরিফ পৌর এলাকার রেলওয়ে কলোনী মধ্যপাড়ার হাসেমের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দুপুরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের দুই হাত বিদ্যুৎ তারের সাথে পেছানো ছিলো। পুলিশের ধারণা, গত রাতে কোনও এক সময়ে ঐ স্থানে বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে পড়ে মারা যায়। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর