বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

মহেশখালী থানা পুলিশের অভিযান  দেশীয় তৈরী বন্দুক ও কার্টিজ উদ্ধার

মিজানুর রহমান মহেশখালী কক্সবাজার: 
আপডেট সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২:০১ অপরাহ্ন

মহেশখালী থানা এস আই মনীষ সরকারের নেতৃত্বে  পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারী বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল পশ্চিম পাড়া জনৈক ওসমান গণির পুত্র ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় লোক জনের সহযোগিতায় একটি দেশীয় তৈরী বন্দুক ও এক রাউন্ড তাজা কার্টিজ উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়ঃ-পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল।বিকালে জমি সংক্রান্ত বিষয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল,বিরোধের জের ধরে ফরিদ তার শাশুরবাড়ি থেকে বন্দুক নিয়ে এসে বন্দুক তাক করে  প্রকাশ্য বিবাদ শুরু করে।
ফরিদের হাতে বন্দুক দেখে স্থানীয়রা মহেশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃআব্দুর হাইকে অবহিত করেন। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর