সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রামকৃষ্ণপুর ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে জাহিদ সভাপতি,আলতাব সা: সম্পাদক নির্বাচিত

কে,এম আল আমিন :
আপডেট সময়: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ৯:১৭ অপরাহ্ন

আজ শুক্রবার (২৯ জানুঃ) সিরাজগঞ্জের সলঙ্গার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোক্তার হোসেন মল্লিকের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের সম্মতিক্রমে সম্মেলন উদ্বোধন করেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ রায়হান গফুর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু ইউসুফ (সুর্য),সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান আলো,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এফ,এম আহসান হাবিব এহসান, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো প্রমুখ। পরিশেষে ইউনিয়ন আ’লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১৯৬ ভোট পেয়ে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি এবং ১০১ ভোট পেয়ে আলতাফ হোসেন মণ্ডল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর