বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মধুপুরে দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্যের হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার ও ২ জন গ্রেফতার

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
আপডেট সময়: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে দুই লাখ বিশ হাজার টাকা মূল্যের হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ও দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ শে জানুয়ারি) মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এর দিক নির্দেশনায় মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ফরিদ ও রেজাউল করিম মধুপুর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
অভিযানকালে মধুপুরের কাকরাইদ এলাকার জনৈক হযরত আলীর খাবার হোটেল এর সামনে পাঁকা রাস্তা থেকে হেরোইন ও মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন; চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) এবং মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (২২)।
আসামীদেরকে তল্লাশী করে ২২ গ্রাম হেরোইন (মূল্য ২২০০০০ টাকা) সহ একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “মধুপুর থানার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বুধবার (২৭ শে জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।”
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর