শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বাংলাদেশকে করোনার টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৩:৪৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
চীনা কোম্পানি আনুই জিফেই বাংলাদেশকে কোভিড-১৯ প্রতিরোধী টিকা, ভ্যাকসিন উপহার দিতে চেয়েছেন। চীনা কোম্পানি আনুই জিফেই এখানে টিকা উৎপাদন এবং পরীক্ষা করার প্রস্তাবও দিয়েছেন।
করোনা প্রতিরোধী টিকা নিয়ে আলোচনা করার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট খুব শিগগিরই ঢাকাও আগমন করবেন।
একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, “বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন চীনা কোম্পানি আনুই জিফেই। এছাড়াও এখানে টিকার ট্রায়ালও দিতে চেয়েছেন প্রতিষ্ঠানটি।”
শনিবার (২৩ শে জানুয়ারি) বাংলাদেশে টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেইর প্রেসিডেন্ট পু জিয়াং ঢাকা আসছেন। তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং তারা এখানে টিকা উৎপাদন করবেন যদি বাংলাদেশ সরকার অনুমোদন দেয়। আর এ টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহারও দেওয়া হবে এবং মুজিববর্ষ উপলক্ষে এ টিকা উপহার দিতে চায় চীনা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, আনুই জিফেই নামক চীনা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,  ইকুয়েডর ও চীনে টিকার ট্রায়াল দিয়েছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর