বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ঝালকাঠির ডিবির হাতে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৭:৩৩ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির ডিবির হাতে ইয়াবাসহ এক মধ্য বয়সী নারী গ্রেফতার হয়েছে।ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠিতে  ১২০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজাপুর থানায় সোপর্দ করেছে ঝলকাঠি জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সোনিয়া বেগম (৩৫), উপজেলার কানুদাসকাঠি গ্রামের মনিরের স্ত্রী।  ডিবি ইনস্পেক্টর মাইনউদ্দিন জানান, বৃহস্পতিবার ২১ জানুয়ারি রাত আটটায়  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের  একটি টিম কানুদাসকাঠি বাজারস্থ  এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ পিস  ইয়াবা ট্যাবলেট সহ  সোনিয়াকে আটক করে। শুক্রবার সকালে  রাজাপুর থানা পুলিশ ডিউটি অফিসার ফোনে বলেন- সোনিয়ার বিরুদ্ধে রাজাপুর থানায় ৩৬(১)স্মারনী ১০(ক)ধারা মামলা রেকর্ড হয়েছে, মামলা নং ১৩ গ্রেফতারকৃতকে ঝালকাঠি জেলহাজতে  দেয়া হয়েছে।
ঝালকাঠি ডিবি ওসি ইকবাল বাহার খানের নির্দশনায় পুলিশ পরিদর্শক মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর