সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে আশ্রয়ান প্রকল্পের ১০টি ঘর উদ্বোধনের অপেক্ষায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৬:১১ অপরাহ্ন

মাহমুদুল হাসান, চৌহালী (সিরজগঞ্জ) প্রতিনিধি:
“মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি ও পরিবার” এই স্লোগানকে বাস্তবায়নে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রধান মন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় অসহায়, হতদরিদ্র এবং গৃহহীন গরীব মানুষের জন্য সরকারী ব্যবস্থাপনায় টিনশেড বিল্ডিং ঘর তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে।

উপজেলায় ১০টি পরিবারের মধ্যে ২ শতক জমির উপর ৩৯৪ বগফুটের এসব বাড়ীতে দুকক্ষ বিশিষ্ট শয়ন কক্ষ, টয়লেট, রান্নাঘরসহ এক একটি বাড়ী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসব ঘর তৈরীর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

এলাকার ভুমিহীন যারা এ ঘর পাচ্ছেন তারা,তাই আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চলতি জানুয়ারী মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া। তিনি আরও জানান, আমার গ্রাম আমার শহর গ্রাম হবে শহর তারই অংশ হিসেব প্রত্যেক গ্রামের অসহায় ভুমিহীনদের দ্রুত সময়ে ঘর হস্তান্তর করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা চেয়ারম্যান এ কাজের তদারকি করছেন এবং স্থানীয় সরকার প্রকৌশল একাজের তত্ত্বাবধান করছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর