সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় কৃষকের অভিজ্ঞতায় ভিটামিন ব্যবহার করছে সরিষা ফসলে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ৭:১১ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন কৃষকেরা বছরের দ্বিতীয় প্রধান আবাদ সরিষা ফসলে। ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করছেন। কৃষকেরা জানায়, সরিষা ফসলে এখন ছিম এসেছে। এ সময় ভিটামিন জাতীয় ঔষধ দেওয়ায় সরিষার দানা পুষ্ট ও বিভিন্ন ক্ষতি থেকে ফসল রক্ষা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে, এবারের মৌসুমে গোটা উপজেলায় ১৮ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। উল্লাপাড়া অঞ্চলের কৃষকদের কাছে সরিষা ফসল এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে। প্রধান আবাদ হলো ইরি বোরো ধান।

আজ শনিবার উল্লাপাড়ার পুর্ণিমাগাতী, কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা ইউনিয়ন এলাকায় ঘুরে দেখা গেছে বিভিন্ন মাঠে কৃষকেরা সরিষা ফসলে ভিটামিন জাতীয় ঔষধ স্প্রে করছেন। কৃষকদের কেউ কেউ আবার ভিটামিন জাতীয় ঔষধের পাশাপাশি কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করছেন। একাধিক কৃষকের বক্তব্যে নিজেদের অভিজ্ঞতা থেকেই ফসলে এ ঔষধ ব্যবহার করছে।

উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল বলেন, বেশির ভাগ কৃষক তাদের বিভাগের পরামর্শ ছাড়া সরিষা ফসলে এ জাতীয় ঔষধ ব্যবহার করছেন। এবারের আবহাওয়া ভাল থাকায় সরিষা ফসল পুরোপুরি ভাল আছে। এখন ফসলে ছিম আসছে। প্রয়োজন হলে ছত্রাক নাশক ঔষধ ব্যবহার করা যেতে পারে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর