সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ১৪শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৩:৩৩ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার ১৪টি ইউনিয়নের দরিদ্র অসহায় ১৪শ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বেলা এগারোটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া প্যাকেট জাত খাদ্য সামগ্রী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বিতরণ করেন। উপজেলা ১৪টি ইউনিয়নে চেয়ারম্যানদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি শিশু খাদ্য ও ৫শ গ্রাম নুডুলস রয়েছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর