শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশার মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৮:০৫ অপরাহ্ন

সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি।

আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর