সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৭:৫৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস.এম নজরুল ইসলাম আজ মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে উপস্থিত হয়ে তাদের কাছে ভোট চেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি পৌর বাজার, শ্রীকোলা, আর.এস এলাকায় সাধারণ ভোটারদের মাঝে উপস্থিত হয়ে ভোট চান এবং গণসংযোগ করেন।

 

(দুপুরে) তার সাথে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, যুগ্ন আহবায়ক মাহবুব সরোয়ার বকুল, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আকমাল হোসেন, মোখলেছুর রহমান ডাবলু, শফিউল আলম হেভেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী এস.এম. নজরুল ইসলামের সাথে নির্বাচনী প্রচার চালান।

 

এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা দলবদ্ধ ভাবে সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলীয় মেয়র প্রার্থী এস.এম নজরুল ইসলামের নৌকা প্রতিকে ভোট চাইছেন। এর আগে গতকাল রাতে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে এক নির্বাচনী প্রচার সভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুব লীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম দত্ত, বাবলু ভৌমিক প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর