বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

চৌহালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বাড়ির আঙ্গিনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহসান আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিকেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি আতাউর আরও জানান, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সঙ্গে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এবিষয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাজী আহসান আলী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর